আন্তর্জাতিক

এবার করোনার প্রভাবে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

এবার প্রাণঘাতী করোনাভাইরাস বা কেভিড-১৯ এর প্রকোপে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংক্রমনের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪৩৭ ও মৃত্যুর সংখ্যা ১৯। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গোটা নিউইয়রর্কে আক্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় এ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

৭ মার্চ শনিবার নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের জন্য ৩০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষামূলক সরঞ্জাম কিনেছি আমরা। স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে সহযোগিতা করতে আমরা আরও বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগে কাজ করছি।

করোনাভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকতে বলেছেন তিনি। একই সঙ্গে রাজ্যের কোথাও যেন বড় জমায়েত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে বলেছেন।

কুমো জানান, করোনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুজনের মৃত্যু ঘটনা ঘটেছে। নিউইয়র্কে নতুন করে ২১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এতে নিউইয়র্কে মোট ৭৬ জন আক্রান্ত হয়েছেন।

নিউইয়র্কের ওয়েচেস্টার কাউন্টিতে ৫৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এখন ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এন্ড্রু কুমো জানান, করোনা ইস্যুতে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও এদিন নিউইয়র্কে করোনার পরিস্থিতির সর্বশেষ তথ্যও তুলে ধরেন তিনি।

সব মিলিয়ে ওয়েস্টার্ন কাউন্টিতে ৫৭ জন, নাসাউ কাউন্টিতে ৪ জন, রকল্যান্ড কাউন্টিতে ২ জন ও সারাতোগা কাউন্টিতে ২ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতা হিসেবে নিউইয়র্কের সব স্কুল-কলেজকে বন্ধের ঘোষণা দিয়েছেন কুমো। আগামী ১৪ মার্চ পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে বাইরে থেকে আগত অতিথিদের প্রবেশাধিকারেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে নিউইয়র্কে প্রায় ১২ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই অঙ্গে নাগরিকরা যেন কোয়ারেন্টাইনে থেকে স্বাস্থ্য পরীক্ষা করান তার আহ্বানও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এক প্রশ্নের জবাবে কুমো বলেন, বিভিন্ন ফার্মেসিতে মেডিক্যাল সরঞ্জাম অধিক মূল্যে বিক্রি হচ্ছে, এটি কাম্য নয়। আমরা সতর্ক করে বলছি, এমনটা হতে থাকলে তাদের লাইসেন্স বাতিল করে দেবো। একই সঙ্গে ফেসবুক, ইবে'তে এ ধরনের অনেক পণ্য বিক্রি হচ্ছে, যার বেশিরভাগই চোরাই বা অবৈধ পণ্য। আমরা ফেসবুক, ইবেকে আহ্বান জানাচ্ছি, তারা যেন দায়িত্বশীল কর্পোরেট নাগরিকের মতো আচরণ করে। নইলে আইন তার মতো পদক্ষেপ নেবে।

এদিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৬০০ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৯৭ জন। চীনের বাইরে নিহত হয়েছে ৫০৩ জন।

বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ জন। চীনের বাইরে ২৫ হাজার ৪৬৬ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তেবে আশার কথা হলো, এখন পর্যন্ত ৬০ হাজার ১৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

চুয়াডাঙ্গার দুধপাতিলা ক্রচিংএ মালবাহী ট্রেনে ডাকাতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দুধপা‌তিল...

সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্ব...

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের চলমান বিশ...

শীতলপাটির জিআই পণ্য হিসেবে স্বীকৃতির সম্ভাবনা ও বিপণন নিয়ে কর্মশালা

ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা