কলকাতার ইডেন গার্ডেনে উরুগুয়ে জাতীয় ফুটবল দল । ইডেনে ঘুরতে এসেছিলেন উরুগুয়ে ফুটবলাররা । ছবি: সংগৃহীত
খেলা

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের কোলকাতায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলার পর এবার আরও এক পরাশক্তি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত। কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই।

ম্যাচ ঘিরে গ্যালারিতে দর্শকদের ঢল নামাতে এবং টিকিটের নাগাল সহজ করতে এর মধ্যেই বড় ধরনের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, উরুগুয়ে ম্যাচের সি২ ব্লকের দুই পাশের টিকিটের দামে বিশাল ছাড় দেওয়া হয়েছে। আগে যে টিকিটগুলোর দাম ১ হাজার ৯৯৯ রুপি নির্ধারণ করা হয়েছিল, তা কমিয়ে নামিয়ে আনা হয়েছে মাত্র ১৯৯ রুপিতে। অর্থাৎ মূল দামের তুলনায় প্রায় ৯০ শতাংশ কমে সাধারণ ফুটবলপ্রেমীরা এখন গ্যালারির এই টিকিটগুলো সংগ্রহ করতে পারছেন।

এদিকে ভারতের মাটিতে পা রেখেই দারুণ সময় কাটাচ্ছে উরুগুয়ে দল। গত ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের আগেই কলকাতায় এসে পৌঁছেছে ডিয়েগো ফোরলানের শিষ্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া তাদের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, ফুরফুরে মেজাজে পুরো দল ঘুরে দেখছে কলকাতার নানা অলিগলি। শুধু তাই নয়, ল্যাটিন আমেরিকার ফুটবলারদের হাতে ব্যাট ও বল নিয়ে ক্রিকেট খেলার এমন দুর্লভ দৃশ্যও বেশ নজর কেড়েছে। বিশেষ করে তারকা ফুটবলার লুকাস তোরেরা ও দারউইন নুনিয়েজদের বেশ উৎসাহ নিয়ে ক্রিকেট উপভোগ করতে দেখা গেছে।

অন্যদিকে, এই ম্যাচের গ্যালারি পূর্ণ করতে ভিন্নধর্মী এক বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসিকে সামনাসামনি দেখতে গিয়ে চরম অব্যবস্থাপনার মুখে পড়া দর্শকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। সেবার মেসি মাঠে আসার পরপরই গ্যালারিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় বিরক্ত হয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন জাদুকর, আর এর পরেই ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন। সরকারের ঘোষণা অনুযায়ী, সেই সময় মেসির ‘দ্য গোট ট্যুর’ দেখার জন্য যারা টিকিট কেটেছিলেন, তারা তাদের সেই টিকিট প্রমাণ হিসেবে দেখিয়ে উরুগুয়ে ম্যাচের এন্ট্রি পাস একদম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

ভিনদেশি তারকাদের উপস্থিতিতে কলকাতার সবুজ গালিচায় আগামীকাল আরও এক রোমাঞ্চকর ফুটবল সন্ধ্যা দেখার অপেক্ষায় গোটা ক্রীড়ামোদীরা।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা