সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং পুলিশ সুপার মো. মেনহাজুল ইসলাম।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকদের মতে এ বছর, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা