সারাদেশ

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন খানাকুনিয়ারই এলাকার ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো: মানিক শেখ বলেন, আব্দুল হক খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিয়মিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব আছেন। তিনি নিজের পথ পদবী গোপন করে ও ক্ষমতা প্রদর্শন করে বছরের পর বছর ধরে না না চালিয়েতি ও জঘন্য অন্যায়ের রাজত্ব কায়েম করেছেন।

তিনি গত পাঁচ বছরে এলাকার সাধারণ নিরীহ মানুষ ও বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কমপক্ষে ১০ জনের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার অন্যায়ের বিষয়ে প্রতিবাদ করলে তিনি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেন।

এছাড়াও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বাস্তবে তেমন নিয়মিত ক্লাস হয় না আবাসিক কোনো শিক্ষার্থী ও নেই। অথচ আব্দুল হক বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া ও বানোয়াট কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থীর তালিকা জমা দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি নানাবিধ বরাদ্দ ও অসুবিধা গ্রহন করে আসছে।

ভুক্তভোগী মনিরা জেসমিন বলেন, চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারক আব্দুল হক তার থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এখন আর তিনি যোগাযোগ করেন না।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রবণ দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল হক। বারবার চাইলেও তিনি টাকা ফেরত দেননি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হক জানান এ বিষয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। একটি চক্রতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে পশ্চিম কদমতলা এলাকার মো: মানিক শেখ, আব্দুর রাজ্জাক, মো: আতিকুর রহমান, মনিরা জেসমিন সহ ভুক্তভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব ইউক্রেনের

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

সরকারের সমালোচনায় মুজিবুর রহমান

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক গ্রেপ্তার

সাভারের হেমায়েতপুর শ্যামপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমাসহ এক যুবককে গ্রেপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা