ছবি: সান নিউজ
সারাদেশ

কলিকাপুরে জমির বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ১ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারপিট ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ৯ জনের নামে লিখিত এজাহার করেছেন ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. আনোয়ার হোসেন (৫৭), পিতা—মৃত আফতাব উদ্দিন, সাং—কলিকাপুর, ডাকঘর—মোস্তফাপুর, উপজেলা—পার্বতীপুর। তার মেয়ের জামাই মো. মিফতাহুল ইসলাম গত ০১/০২/২০২৫ ইং তারিখে ৩৯০ নম্বর কবলা দলিলের মাধ্যমে কলিকাপুর মৌজায় ২৫ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

জমির খতিয়ান নং এসএ-৪২, দাগ নং আরএস ৫০৭, এসএ ২৫৩।

বাদীর অভিযোগ, গত ২৮ জুলাই ইং তারিখ সকাল আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় জমিতে ধান রোপণের জন্য চাষাবাদের প্রস্তুতি নিতে গেলে প্রতিপক্ষের ৯ জন দেশীয় লাঠি-সোটা নিয়ে বাদীর ওপর হামলা চালায়। আসামিরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে বাদীকে গালিগালাজ ও মারপিট করে।

এ সময় ১ নম্বর আসামি আবু সাঈদ সোহেলের হাতে থাকা লোহার রড দিয়ে বাদীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পকেট থেকে নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বাদী আরও অভিযোগ করেন, আসামিরা তাকে ও তার পরিবারকে জমিতে গেলে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গুরুতর আহত অবস্থায় বাদীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগেও একই জমি নিয়ে বিরোধের জেরে পার্বতীপুর থানায় একটি জিডি করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাদী মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা ও আমাদের নিরাপত্তা চাই।”

এজাহারের বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা