ছবি: সংগৃহিত
খেলা

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

স্পোর্টস ডেস্ক

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলটি এবার নিলামে উঠছে।

মার্কিন নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ থেকে ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিলামটির আয়োজন করবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বলটির দাম আট অঙ্কে পৌঁছাতে পারে। অর্থাৎ নিলামে এর দাম কমপক্ষে ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকায় উঠতে পারে।

তবে বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বলগুলোর একটি। শুধু ‘হ্যান্ড অব গড’ গোল নয়, ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও এই বল দিয়েই হয়েছিল বলে জানান তিনি।

প্রথম গোলটি আসে তার হাতের স্পর্শে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লাফিয়ে উঠে ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। গোলটি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হলেও তা বাতিল হয়নি। পরে ম্যারাডোনা বিখ্যাতভাবে এটিকে ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’ করা গোল হিসেবে বর্ণনা করেন। সেই থেকেই গোলটি পরিচিতি পায় ‘হ্যান্ড অব গড’ নামে।

এর কিছুক্ষণ পর একই বলে আসে আরেকটি ঐতিহাসিক গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একে একে ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ম্যারাডোনা। গোলটি পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিতি পায়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা