উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সারাদেশ

উলিপুরে হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে মসজিদুল হুদার সামনে (গবা মোড়) নিহতের স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা হামিদুলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় নিহতের মা আম্বিয়া বেগম, বোন সাবানা খাতুন, ভাবি উশিতা বেগম, বাবা জোবেদ আলী, কুড়িগ্রাম জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সভাপতি আয়নাল হক, উপজেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ আব্দুল খালেক, মিলন ইসলাম, রমজান আলী, এরশাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হামিদুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই ঘটনাটিকে শুধুমাত্র সড়ক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামিদুলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে এবং কেউ হত্যাকাণ্ডে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ তবকপুর ইউনিয়নের নিড়াশির পাথার নামক এলাকা থেকে সড়কের ধারে পড়ে থাকা হামিদুল ইসলাম (২৮)-এর লাশ উদ্ধার করে। হামিদুল উপজেলার পশ্চিম সাদুল্লা এলাকার বাসিন্দা এবং জোবেদ আলীর ছেলে।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা