সারাদেশ
বিশ্ব শিক্ষক দিবস

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

নরসিংদী প্রতিনিধি

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে শিক্ষকদের অবদান’—এমন নানা বিষয়কে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা গুনী শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১০টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও গুনী শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক এর সঞ্চালনায় নরসিংদী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এ আলোচনা সভা ও গুনী শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (আই সিটি )মুহা: শাহনুর জামান, জেলা সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যান) মো: খালিদ হোসেন শিমুল,প্রধান আলোচক শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (অব:) আবুল হারিছ রিকাবদার,স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর প্রতিনিধি নরসিংদী আন্ত:জেলা বাস ট্রাক মালিক সমিতি সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা ও পলাশ পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা,নরসিংদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হাসিনা বেগম প্রমুখ।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও অধিকার এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষক সমাজের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়ে জনসচেতনতা তৈরিই দিবসটির অন্যতম লক্ষ্য।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা