রাজনীতি

দোষারোপ ছেড়ে জনগণের পাশে দাঁড়ান: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশের এই সংকটকালে পারস্পরিক দোষারোপ না করে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাকেজ প্রণোদনা ঘোষণা হওয়ার পর বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন,অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতারা যে কোনো পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপ-তৎপরতায় লিপ্ত থাকেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে বিএনপি'র প্রস্তাব উত্থাপনটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণার পর মির্জা ফখরুলের অগোছালো মন্তব্য ও বল্গাহীন প্রলাপ ছিল চিরায়ত মিথ্যাচারে ভরপুর।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে গণপরিবহনও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা,পণ্যবাহী যানবাহন,কাভার্ড ভ্যান, ট্রাক চলাচল করবে, পণ্যবাহী পরিবহনে কোনোভাবেই জনগণ চলাচল করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে আরো কঠিন হতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা