আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থা ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ধরা পড়েছে এ ভাইরাস। এরমধ্যে সবথেকে বেশি ভয়াবহ অবস্থা পাকিস্তানের।

প্রায় ২০ কোটি মানুষের দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫০। তবে নাজুক অর্থনীতির কারণে শহরগুলোকে অবরুদ্ধ করার পক্ষে নন প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, করোনা থেকে মানুষদের বাঁচাতে গেলে তারা না খেয়ে মরতে বাধ্য হবে।

দেশটিতে সবথেকে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে সিন্ধু প্রদেশ। বুধবার প্রদেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১২ জন। এতে প্রদেশটিতে মোট আক্রান্তের পরিমান দাঁড়িয়েছে ১৮১ জন। রাজধানী ইসলামাবাদে আক্রান্ত হয়েছেন ২ জন, খাইবার পখতুনখাওয়াতে ১৬ জন, পাঞ্জাবে ২৬ জন, বেলুচিস্তানে ১৬ জন আর আজাদ কাশ্মীরে আক্রান্ত হয়েছেন ৫ জন।

করোনা সংক্রমণ থামাতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে পাক সরকার। ৫০ বছরের বেশি কর্মচারিদের অফিসে না আসতে বলা হয়েছে। অনুৎসাহিত করা হচ্ছে প্রকাশ্য ধর্মীয় জমায়েতও। সিন্ধু প্রদেশে গঠন করা হয়েছে বিশেষ তহবিল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আশা প্রকাশ করেছেন যে, পাকিস্তান করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে।

ইসলামাবাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন আশাবাদ জানান তিনি। বলেন, পাকিস্তানিরা এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু আমরা এখান থেকে উঠে আসবই। তিনি পাকিস্তানের সকল নাগরিককে এসময় সরকারকে করোনা মোকাবেলায় সাহায্যের আহবান জানিয়েছেন।

এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, করোনা আতঙ্কে যদি শহরগুলো অবরুদ্ধ ঘোষণা করা হয় তাহলে যে অর্থনৈতিক ক্ষতি হবে তার চাপ সহ্য করার ক্ষমতা পাকিস্তানের নেই। তাই সরকার শহরগুলোকে অবরুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করবে না।

এসময় তিনি পাকিস্তানের ধীরগতির জিডিপির কথা বলেন। তিনি জানান, এমন ধীর জিডিপির মধ্যে যদি আবার শহরগুলো অবরুদ্ধ করে দেয়া হয় তাহলে অর্থনীতি যে ধাক্কা খাবে সেটি সামাল দেয়ার সক্ষমতা সরকারের নেই।

ইমরান খান বলেন, আমরা যদি মানুষদের এখন করোনা ভাইরাস থেকে বাঁচাতে যাই তাহলে অন্যদিকে মানুষ না খেয়ে মরবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা