ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার। ঢাকায় অবস্থানকালে মশার কামড়ের পর জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথা শুরু হলেও প্রথমে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেননি তিনি। অসুস্থ শরীর নিয়েই ঢাকায় গিয়ে বাসের আরও একটি ট্রিপ শেষ করেন। পরে পঞ্চগড়ে ফিরে হাসপাতালে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড়ে ৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে তাদের কেউই পঞ্চগড়ে অবস্থানকালে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হননি। আক্রান্তদের অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পঞ্চগড়ে ফিরে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ভারত থেকে আসা একজনের শরীরেও ডেঙ্গু শনাক্ত হয়েছে।

ইসমাইল হোসেন বলেন, তিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করেন। পঞ্চগড় থেকে ঢাকার বাইপাস এলাকায় যাওয়ার পর সকালে মশার কামড় খান। এরপর হাত চুলকানো ও কামড়ের স্থানে দাগ দেখা দেয়। পঞ্চগড়ে ফিরে আসার পর তার মাথাব্যথা, জ্বর ও শরীরব্যথা শুরু হয়। তবে তখন তিনি বুঝতে পারেননি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, অসুস্থ অবস্থায় আবার ঢাকায় গিয়ে আরও একটি বাসের ট্রিপ শেষ করেন। পরে পঞ্চগড়ে ফিরে হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

ইসমাইলের মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সদর উপজেলার ফুটকিবাড়ি এলাকার আইনুল (২৯)। তিনি ঢাকার কোনাবাড়ী এলাকায় একটি টেক্সটাইল কারখানায় কাজ করেন।

আইনুল বলেন, ঢাকায় থাকাকালে তার জ্বর আসে। পরে পঞ্চগড়ে ফিরে এসে ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।

এদিকে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের লিখন (১৯) ঢাকার তেজগাঁওয়ে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঢাকায় অবস্থানকালে মশার কামড়ের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকাতেই পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তিনি পঞ্চগড়ে ফিরে এসে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।

লিখন জানান, ঢাকায় কাজের সময় মশার কামড় খাওয়ার পর ডেঙ্গু আক্রান্ত হন। ঢাকাতেই পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। পরে বাড়িতে ফিরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে মোট ৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্য দুজন বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত পঞ্চগড়ে অবস্থান করে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা পাওয়া যায়নি। শনাক্ত রোগীদের অধিকাংশই ঢাকা থেকে পঞ্চগড়ে এসেছেন। এছাড়া ভারত থেকে আসা একজনের শরীরেও ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রেজওয়ানুল্লাহ বলেন, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটি আশাব্যঞ্জক। এ পর্যন্ত স্থানীয়ভাবে আক্রান্ত কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। শনাক্ত রোগীরা সবাই বাইরে থেকে আক্রান্ত হয়ে পঞ্চগড়ে এসেছেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রোগীদের শারীরিক অবস্থাও ভালো রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

তিনি বলেন, ডেঙ্গু একটি মরণঘাতী রোগ। প্রতিবছর দেশের বিভিন্ন শহরে এ রোগে অনেকের মৃত্যু হয়। তাই সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা