খেলা
এসএ২০ নিলাম

ডু প্লেসিস, তাহির ও ডুসেনের পাশে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০ -এর মিনি-নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। এবারের নিলামে জায়গা পেয়েছেন ১৫৬ জন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির ও রাসি ফন ডার ডুসেনের মতো তারকা। এছাড়া আরও বড় তারকা রয়েছে নিলামে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এবার তার জাতীয় দলের সতীর্থ ও পেসার নাহিদ রানাও একই দলে যোগ দেওয়ার আশা করতে পারেন। কারণ এসএ২০ নিলামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের দ্রুতগতির তারকা নাহিদ রানাও। নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। যা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি। নিলামের জন্য প্রকাশিত ১৫৬ জন ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। এই মূল্যে নিজেদের নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুজনই এখন পর্যন্ত কেবল এমআই কেপ টাউনের হয়েই এসএ২০ খেলেছেন।

১৫৬ জনের তালিকায় ৯৫ জন দক্ষিণ আফ্রিকান এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক তেম্বা বাভুমাও আছেন এই তালিকায়। এসএ২০ -তে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধিত্ব ইংল্যান্ডের। দেশটির ৩১ জন ক্রিকেটার রয়েছেন নিলামে। তাদের মধ্যে মঈন আলীও আছেন, যিনি সেপ্টেম্বরে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতিয়েছেন। মঈনের ভিত্তিমূল্যও ১৫ লাখ র‍্যান্ড।

ইংল্যান্ডের জর্ডান কক্সও একই ভিত্তিমূল্যে নিলামে উঠছেন। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে তিন ম্যাচেই অর্ধশতক করে আলোচনায় আসেন তিনি। এসএ২০ তে এরই মধ্যে শিরোপার স্বাদ পেয়েছেন কক্স। ২০২২-২৩ মৌসুমে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলার পর গত মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রথমবারের মতো এসএ২০ -তে খেলার সুযোগের অপেক্ষায় আছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। আইপিএল ও সিপিএলের-এর অভিজ্ঞ এই ব্যাটার এবার নিলামে নিজের নাম তুলেছেন। তার সঙ্গে এসএ২০ -তে অভিষেকের অপেক্ষায় আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিমধ্যে ২৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন কোচ অ্যালবি মরকেলের অধীনে জোহানেসবার্গ সুপার কিংসও নিলামে পেসার খুঁজবে। দলটি নান্দ্রে বার্গার, ওয়িয়ান মুল্ডার ও রিস টপলিকে ছেড়ে দিয়েছে। তিনজনই এবার মিনি-নিলামের তালিকায় রয়েছেন।

ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি রয়েছে। এসব জায়গা পূরণ করতে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড খরচ করা যাবে। এর মধ্যে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডও রয়েছে, যা দলের নির্ধারিত স্যালারি ক্যাপের অংশ নয়।

তবে ডারবানের সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নিচ্ছে না। তারা ইতোমধ্যে যথাক্রমে জস বাটলার ও জো রুটকে দলে নিয়ে ১৯ সদস্যের স্কোয়াড পূর্ণ করেছে।

এসএ২০ -এর পঞ্চম মৌসুম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। আগের মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা