জাতীয়

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা যাচাইয়ে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ডিএসসিসি সূত্রে জানা যায়, সংস্থাটির সচিব জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক দপ্তর আদেশে নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দপ্তর আদেশ অনুযায়ী, অঞ্চল-৯ এর রেজিস্ট্রেশন সহকারী (জন্ম ও মৃত্যু নিবন্ধন) নুরুল ইসলাম এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল ইসলাম শাওন ও মকুল মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।

অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের পাশাপাশি সেবা নিতে আসা নাগরিকদের হয়রানির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাকে।

ডিএসসিসির নির্দেশনা অনুযায়ী, তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ১০ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নাগরিক সেবার মান বজায় রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

মেসির ওপর কড়া নজর স্পেন কোচের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্...

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারাদেশে কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ব...

নির্বাচিত সরকারের ৫ মাস পূর্তি, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁ...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা