ছবি: সান নিউজ
সারাদেশ

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে প্রয়োজনীয় স্থানে নতুন খুঁটি স্থাপনের দাবি করেন তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাসিন্দা লোকমান হোসেন, সজীব হোসেন, নাইম হোসেন এবং বালী তাইফুর রহমান তূর্য।

বক্তারা বলেন, দপদপিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার না করায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে বিদ্যুতের তারে লিকেজ হয়ে গাছপালা বিদ্যুতায়িত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি না থাকায় গাছের সঙ্গে তার বেঁধে সংযোগ দেওয়া হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।এ সময় তারা পৌরসভার কান্ডপাশা, শংকরপাশা, দক্ষিণ গৌড়িপাশা ও নান্দিকাঠী এলাকার ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন খুঁটি স্থাপনের দাবি জানান।

মানববন্ধন শেষে নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন।

এ বিষয়ে নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী সুব্রত মালাকার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি তারা দেখবেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা