আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তি: পাকিস্তান হাই কমিশনের ২ কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ

দিল্লি পুলিশের বিশেষ ইউনিট সম্প্রতি দুই পাকিস্তানি নাগরিককে আটক করেছে। আটকককৃতরা নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে ভিসা সহকারী হিসেবে নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ পাওয়া গেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় ভারত সরকার তাদেরকে এদেশে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।তাই তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইতিমধ্যে পাকিস্তানের চার্জ দি অ্যাফেয়ার্সের কাছে ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কঠোর নিন্দা ও রাজনৈতিক বিচার চাওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনের সদস্যরা যেন ভারতের জন্য ক্ষতিকর বা কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে নিয়োজিত না হয় সেই বিষয় নিশ্চিত করতে পাকিস্তানের চার্জ দি অ্যাফেয়ার্সকে বলা হয়েছে।

এদিকে, পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান,অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পুলিশের নজরদারিতে ছিল। অবশেষে গুপ্তচরবৃত্তিতে জড়িত অবস্থায় হাতেনাতে ধরা পড়েছে তারা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা