ছবি: সান নিউজ
সারাদেশ

গজারিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে অপ্রীতিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা পুলিশের এ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃতের নাম আব্দুল্লাহ আল ইসমাম (১৮)। সে গজারিয়ার হোগলাকান্দী গ্রামের তাজুল ইসমামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরীকে ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অভিযুক্ত আব্দুল্লাহ আল ইসমাম বারবার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।

ঘটনার পর শনিবার (৮ আগস্ট) রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর মুন্সীগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি দল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগ পাওয়ার প্রায় ১০ ঘণ্টার মধ্যে রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভবানীপুর এলাকা থেকে আব্দুল্লাহ আল ইসমামকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও আইনগত সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা