ছবি: সান নিউজ
সারাদেশ

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, জিডি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সবুজ (৫৪) নিজের নিরাপত্তা ও আইনি সুরক্ষার জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ভুক্তভোগী ও ডায়েরি সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অজ্ঞাতনামা একটি চক্র (মোবাইল নম্বর: ০১৮৯৬২৬৩২৩৫) থেকে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সবুজের ব্যক্তিগত মুঠোফোনে কল দেওয়া হয়। কলদাতা নিজেকে তথাকথিত ‘তালাশ’ সদস্য পরিচয়ে তার বিরুদ্ধে নানা ভিত্তিহীন ও ভুয়া অভিযোগের ভয় দেখায় এবং বিষয়টি সমাধানের নামে দুই লাখ টাকা দাবি করে। পরে ভুক্তভোগী যখন অজ্ঞাত ব্যাক্তিকে জানায় আমরা যোগাযোগ করেছি আপনি তালাশ টিমের সদস্য নয় তখন অজ্ঞাত ব্যাক্তি তাকে দুদকের সদস্য বলে দাবি করে এবং ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্তরা হুমকি দিয়ে বলে—টাকা না দিলে এসব ভুয়া অভিযোগ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) দিয়ে হয়রানি করা হবে।

পরবর্তীতে গত ৬ আগস্ট, ২০২৬ তারিখে "শিকড় মিডিয়া" নামক একটি ফেসবুক পেজ থেকে ব্যবসায়ী মোঃ সবুজের ছবি, নাম এবং তার বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘মেসার্স সবুজ ইলেকট্রিক ট্রেডার্স’-এর নাম উল্লেখ করে লক্ষ্মীপুর-চাঁদপুর ৩৩ কেভি পুরাতন লাইনের বিডের আইটেমে অনিয়ম,স্টোর থেকে নির্বাহী প্রকৌশলী ও সবুজ ঠিকাদারসহ প্রায় পনের ড্রাম ৯৫ আরএম কপার তার কালোবাজারে বিক্রয়সহ বিভিন্ন মিথ্যা অভিযোগে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর তথ্য পোস্ট করা হয়। পরবর্তীতে পেজটি থেকে পোস্টটি মুছে ফেলা হলেও, এতে ভুক্তভোগী ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।

চাঁদাবাজি ও ফেসবুকভিত্তিক এই সাইবার অপপ্রচারের প্রতিকার এবং সামাজিক নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন।

এই বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ পারভেজ জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা