আন্তর্জাতিক

খুলে দেয়া হলো কাবার মাতাফ, ওমরাহ পালনে নিষেধাজ্ঞা বহাল

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ায় ওমরা হজ্ব ও সৌদি ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সৌদি কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার পরপরই পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) সাময়িক বন্ধ রাখে তারা।

সম্প্রতি বিশেষ ধরণের অ্যান্টিভাইরাস দিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর তাওয়াফের স্থান (মাতাফ) মুসল্লিদের জন্য পূণরায় খুলে দেয়া হয়।

শনিবার সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দেয় আরব নিউজ অনলাইন। তবে ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে।

গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরব নিউজ জানায়, আপাতত কাবা শরিফের মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ থাকবে। ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে বলেও জানায় তারা।

করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য পূর্ব সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা