বাণিজ্য
পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে আরও সম্পৃক্ত করতে পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ শীর্ষক ডিজিটাল ব্যাংকিং ও বাংলা কিউআর কোড বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) পিরোজপুর টাউন ক্লাবের দ্বিতীয় তলার হলরুমে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ এবং পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করা সম্ভব। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতে বাংলা QR কোডসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। একই সঙ্গে টাউন ক্লাব চত্বরে দুই দিনব্যাপী একটি অস্থায়ী ডিজিটাল ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়।
বুথে পূবালী ব্যাংক পিএলসি-এর আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলা QR Code, PI Internet Banking, Credit ও Debit Card সেবা এবং e-KYC-এর মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

মেসির ওপর কড়া নজর স্পেন কোচের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্...

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারাদেশে কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ব...

নির্বাচিত সরকারের ৫ মাস পূর্তি, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁ...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা