আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় নতুন ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নিয়ে আরো একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেটি তাকে হত্যার দৃশ্যের পূর্বের ভিডিও।

ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ির পেছন সিটে তার সঙ্গে তিনজন পুলিশের অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। অন্য একজন পুলিশ কর্মকর্তা বাইরে দাঁড়িয়ে চর্তুদিকে দেখছে। খবর স্পুটনিক নিউজের।

এছাড়া তিনজন পুলিশ কর্মকর্তাই উত্তেজিতভাবে এপাশ ওপাশ ছুটাছুটি করছে। তাতে বোঝা যায়, ফ্লয়েডের সঙ্গে তাদের দস্তাদস্তি হচ্ছে।

আগের ভিডিওতে একজন পুলিশ কর্মকর্তা গাড়ির নীচে হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরে। সে বারবার বলতে থাকে, ‘আমি শ্বাস নিতে পারছি না।’ পরবর্তীতে একটি হাসপাতালে নিয়ে গেলে ফ্লয়েডের মৃত্যু হয়।

এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন হাজার হাজার মানুষ। হত্যাকাণ্ডের দুদিন পর বিক্ষোভকারীরা সহিংস হয়ে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেন। সারা রাত মিনোপোলিস পুলিশ স্টেশনের আশপাশে তারা বিক্ষোভ করেন।

এসময় বিভিন্ন দোকানপাটে লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় যানবাহন ও বিভিন্ন ভবনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার যুক্তরষ্ট্রের ১৬টি রাজ্যের ২৫টি শহরে কারফিউ জারি করা হয়। শহরগুলোর মধ্যে বেভারলি হিলস, লস অ্যাঞ্জেলস, ডেনভার, মিয়ামি, আটলান্টা, শিকাগো, মিনিয়াপোলিস, ফিলাডেলফিয়া, কলম্বাস, সল্ট লেক সিটি, সিয়াটল উল্লেখযোগ্য।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

হাম আতঙ্কে দেশ, একদিনে ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়...

ডিজিটাল পদ্ধতিতে মাদ্রাসা শিক্ষক বদলি, নতুন নীতিমালা

দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় ধরনের...

মুক্তিযুদ্ধকে অবমাননা করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে...

মাদারীপুরের ডাসারে মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৫

মাদারীপুরের ডাসার উপজেলায় পৃথক অভিযানে মানবপাচার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত...

এক মামলায় জামিন পেলেন দীপু মনি, বাকি মামলায় রুল

সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা