আন্তর্জাতিক

এন্টার্টিকা ছাড়া সব মহাদেশেই ছড়িয়েছে করোনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় মৃত্যুর খবর পাওয়া গেছে করোনায় আক্রান্ত রোগীর । যুক্তরাষ্ট্রের আক্রান্ত ব্যক্তি ওয়াশিংটনের বাসিন্দা, যার বয়স ৫০ বছর। আর অস্ট্রেলিয়ায় মারা যাওয়া ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যাত্রী ছিলেন। একজন যাত্রীর মাধ্যমে ওই জাহাজের অন্যান্য যাত্রীর মধ্যে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন সংসদ সদস্যের (এমপি) মৃত্যু হয়েছে। শনিবার দেশটির সরকারি একটি সংবাদসংস্থার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ওই সংসদ সদস্যের প্রাণহানির খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, দেশটিতে দ্রুত গতিতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাণহানিও বাড়ছে। শনিবার পর্যন্ত ইরানে অন্তত ৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে শুক্রবারই নতুন করে ২০৫ জনের শরীরে করোনার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯৩।

এদিকে চীনে শুক্রবার মৃত্যূ হয়েছে ৩৫ জনের। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৯ জনে। সারা বিশ্বে করোনাতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৮৬ হাজার ৫২৯।

রোববার (০১ মার্চ) চীনের স্বাস্থ্য কমিশনের জানায়, চীনে এ রোগে আক্রান্ত হয়েছে মোট ৭৯ হাজার ৮২৪ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭০ জনের। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৫৮ জন।

চীনের বাইরে এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫০, প্রাণ গেছে ১৭ জনের। ইতালিতেও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৮ জন। দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন ২৯ জন। এছাড়াও ইরান, জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, কুয়েত, থাইল্যান্ড, তাইওয়ানসহ বহু দেশে কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

অপর দিকে বিশ্ব যখন করোনায় আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে হিসেব কষছে সেই মুহূর্তে চীন সীমান্ত লাগোয়া দেশ ভিয়েতনাম করোনা সংক্রমিত রোগে আক্রান্ত সবাইকে সুস্থ করে তুলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ জন। তাদের মধ্যে ৭৩ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তিও ছিলেন। গত বুধবার পর্যন্ত তাদের সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। এদিকে গতকাল শুক্রবার নতুন করে দেশটিতে আর কেউ করোনায় আক্রান্ত হননি।

অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে ফ্রান্স। ওমরাহ হজ পালন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব।

পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা