শিক্ষা

ইউসিবি’র ‘মোনাশ এন্ট্রি স্কলারশিপ’ প্রদান 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা সেবা প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সম্প্রতি সফলভাবে ‘মোনাশ এন্ট্রি স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি ২০২১’ আয়োজন করেছে।

মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের ও-লেভেল এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (মোনাশ ইউনিভার্সিটি প্রথম বর্ষের সমমান) প্রোগ্রামের এ লেভেল/এইচএসসি-এর পূর্বের ফলাফলের ভিত্তিতে ইউসিবি’র মেধাবী শিক্ষার্থীদের মোনাশ কলেজ প্রোগ্রামের সম্মানজনক এন্ট্রি-লেভেল স্কলারশিপ দিয়ে সম্মানিত করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়াণন, ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, ইউসিবি’র হেড অব এনরোলমেন্ট জামাল উদ্দিন জামি, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আমিদ হোসেন চৌধুরী, প্যারেন্টস এনগেজমেন্ট কাউন্সেলর মির্জা কায়নাথ, পুরস্কার বিজয়ী শিক্ষার্থী এবং তাদের বাবা-মায়েরা।

আগের অ্যাকাডেমিক ও এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজের ওপর ভিত্তি করে স্কলারশিপের বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে ইউসিবে’তে শিক্ষার্থীরা ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ সুবিধা পাবেন। যেসব শিক্ষার্থী মোনাশ এন্ট্রান্স স্কলারশিপ সনদ পেয়েছেন, তাদের পূর্ববর্তী অ্যাকাডেমিক রেকর্ডের ওপর ভিত্তি করে তারা ৩০ থেকে ৪০ শতাংশ বৃত্তি সুবিধা পাবেন। ২০ জন শিক্ষার্থী সম্মানজনক মোনাশ এন্ট্রি স্কলারশিপ সনদ লাভ করেছেন।

অনুষ্ঠানে প্যারেন্টস এনগেজমেন্ট কাউন্সেলর মির্জা কায়নাথ, এরপর ডিন প্রফেসর সারওয়ার উদ্দিন আহমেদ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্দেশে বলেন, ‘দায়িত্বশীলতার মাধ্যমেই বড় কিছু অর্জন সম্ভব’।

ইউসিবি’র হেড অব মার্কেটিং আমিদ হোসাইন চৌধুরী বলেন, একজন মোনাশ অ্যালুমনি হিসেবে, মোনাশের মতো একটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিলাম তখন আমি আপনাদের মতো একই ধরনের মোনাশ এন্ট্রান্স স্কলারশিপ গ্রহণ করেছিলাম। মোনাশ এখন ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট ২০২১ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে সেরা ৪০তম প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

ইউসিবি'র হেড অব এনরোলমেন্ট জামাল উদ্দিন জামি বলেন, ‘ইউসিবিতে জানুয়ারি ২০২১ এর ফাউন্ডেশন ইয়ার ইনটেক এবং মোনাশ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ইক্যুইভেলেন্ট ডিগ্রি ইনটেক ফেব্রুয়ারি ২০২১ -এর ভর্তি চলছে। বিভিন্ন ধরনের মানদণ্ড পূরণের মাধ্যমে শিক্ষার্থীরা একই ধরনের এন্ট্রান্স বৃত্তি পাবেন। এখানের শিক্ষার্থীরা ইউসিবি’র মোনাশ কলেজ প্রোগ্রামে নিয়ে এসে তাদের বন্ধুদের মোনাশ ইউনিভার্সিটির মতো বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চলমান রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসটিএস গ্রুপের সিইও সন্দীপ অনন্তনারায়াণন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। যা তাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, ‘মোনাশ স্কলারশিপের মতো সম্মানজনক পুরস্কার প্রাপ্তির বিষয়টি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গৌরবজনক মুহূর্ত। বাংলাদেশের মতো জায়গায় আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার জন্য এ ধরনের স্কলারশিপ বাংলাদেশের ভবিষ্যত তরুণদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।’

অনুষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও অংশীজনেরা ‘মোনাশ এন্ট্রি স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি ২০২১’-এ অংশ নিয়ে এমন সুন্দর আয়োজনে অংশ নিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসঙ্গে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। অনুষ্ঠানটি ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ১ গুলশান অ্যাভিনিউ ক্যাম্পাসের এসএ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা