বিনোদন

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

সান নিউজ ডেস্ক

২০১২ সালের সুপারহিট ছবি ‘ককটেল’। দীর্ঘ ১৪ বছর পর এলো এর সিক্যুয়েল। গতকাল মুক্তি পেয়েছে হোমি আদাজানিয়ার ‘ককটেল ২’। প্রথম দিনে দারুণ সূচনা করেছে ছবিটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রথম দিন ছবিটি ভারতে আয় করেছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী আয়ের পরিমাণ ২৪ কোটি রুপি।
উৎসব ছাড়া এমন আয় শুভ সূচনা বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। তাছাড়া এই সময়ে ভারতের প্রেক্ষাগৃহে চলছে আরো তিনটি ছবি; মনোজ বাজপেয়ী অভিনীত ‘বান্দর’, বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। সেগুলোর সঙ্গেও লড়তে হচ্ছে ‘ককটেক ২’কে।
মুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি। চলচ্চিত্র ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শের মতে ‘ককটেল ২’ দারুণ ছবি। তিনি ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়েছেন। গল্প, নির্মাণ, শিল্পীদের অভিনয় কিংবা গান সবকিছুর প্রশংসা করেছেন তিনি। আরেক বিশ্লেষক সুমিত কাড়েলও ছবিটির প্রশংসা করেছেন। তিনি ৫-এর মধ্যে দিয়েছেন সাড়ে তিন। তবে এনডিটিভি ও ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যমে ছবিটির রেটিং কম। তাদের রিভিউতে এর রেটিং আড়াই।
‘ককটেল ২’-এর প্রধান চরিত্রে আছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মানদানা। এছাড়াও আছেন টিকু তালসানিয়া, সুপর্ণা মারওয়া, নীলু কোহলি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা দিয়েছেন পুলকিত সম্রাট।
সান নিউজ/ আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা