সারাদেশ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে

ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি

ঝালকাঠি প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল। একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি পালন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলা ছাত্রদলের একাংশ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফায়ার সার্ভিস মোড় থেকে সদর চৌমাথা পর্যন্ত প্রদক্ষিণ করে ।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক যোবায়ের তালুকদার মেশকাত, কেশব সুমন সরকার ও তৌহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা মুবিনুল ইসলাম সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুমন চন্দ্র মণ্ডল, কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. নেসারউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ, আকলিমা মোয়াজ্জেম কলেজ ছাত্রদলের সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক সাহেনসা এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

অপরদিকে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে যুবদলের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের সাধনা মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়, লঞ্চঘাট, বান্দাকাটা ও সদর চৌমাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শীতলাখোলা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা