ছবি: সংগৃহীত
খেলা

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ্ছেন চেলসির ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কোল পালমার। ফলে আসন্ন নেশন্স লিগের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ইংল্যান্ডকে।

বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সম্প্রতি পালমারকে আবারও জাতীয় দলে ফেরান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পেলেও চোটের কারণে শেষ পর্যন্ত সেই সুযোগ আর পাচ্ছেন না তিনি। চলতি আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের হয়ে চারটি ম্যাচ মিস করবেন পালমার।

আগামী ২৬ সেপ্টেম্বর স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ২৮ সেপ্টেম্বর চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। এরপর ৬ অক্টোবর ঘরের মাঠে আবারও চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এসব ম্যাচে পালমারকে পাওয়া যাবে না।

চেলসির হয়ে সর্বশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন পালমার। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ড চেলসির হয়ে সাত ম্যাচের ছয়টিতেই শুরুর একাদশে ছিলেন। এসব ম্যাচে তার নামের পাশে রয়েছে চার গোল ও দুটি অ্যাসিস্ট।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা