ছবি: সংগৃহিত
খেলা

অ্যাস্টন ভিলা বনাম পিএসজি, সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

উয়েফা সুপার কাপের ফাইনালের আগে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের তিন তারকা খেলোয়াড়কে পাচ্ছে না ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা।

ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার এজরি কনসা ও ফরোয়ার্ড অলি ওয়াটকিন্স ফাইনালে খেলছেন না। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচের আগের দিন তিন খেলোয়াড়ের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। বিশ্বকাপে দীর্ঘ সময় খেলার পর তাদের সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

মার্তিনেজ, কনসা ও ওয়াটকিন্স তিনজনই এবারের বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে ছিলেন মার্তিনেজ। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে কনসা ও ওয়াটকিন্স ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলেছেন।

এমেরি বলেন, ১৯ জুলাই পর্যন্ত মাঠে থাকা খেলোয়াড়দের জন্য চার সপ্তাহের বিশ্রাম অত্যন্ত জরুরি ছিল। তিনজন দলে থাকলে ভিলার জয়ের সম্ভাবনা বাড়ত বলেও স্বীকার করেছেন তিনি। তবে পিএসজিও একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন ভিলার কোচ।

তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে ভিলার দলে সুযোগ পেয়েছেন তরুণ ফুটবলাররা। ২০ বছর বয়সী ফুলব্যাক ট্রিস্টান রো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ব্রায়ান মাজো দলে জায়গা পেয়েছেন। আক্রমণভাগে ট্যামি আব্রাহামের বিকল্প হিসেবে থাকবেন মাজো।

এদিকে চোটের কারণে দলে নেই জোহান মানজাম্বি। হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তবে ভিলার জন্য স্বস্তির খবর, অধিনায়ক জন ম্যাকগিন হাঁটুর চোট কাটিয়ে ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছেন।

অন্যদিকে তুলনামূলক শক্তিশালী দল নিয়েই সুপার কাপের ফাইনালে নামছে পিএসজি। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও ফাবিয়ান রুইজ ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

ফলে তিন তারকা খেলোয়াড়কে ছাড়া অ্যাস্টন ভিলা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটিই এখন সুপার কাপ ফাইনালের অন্যতম আলোচনার বিষয়।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা