রাতে পর্তুগালের মুখোমুখি মরোক্কো
খেলা

রাতে পর্তুগালের মুখোমুখি মরোক্কো

স্পোর্টস ডেস্ক : চলমান কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও মরোক্কো।

আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

শনিবার (১০ ডিসেম্বর) আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

৩৬ বছর পর নকআউট পর্বে এসে মরোক্কো স্পেনের মতো শক্তিশালী দলকে টাইব্রেকারে পরাস্ত করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

কাতার বিশ্বকাপ ইতোমধ্যে মরোক্কান রূপকথার গল্পের সফল মঞ্চায়ন দেখেছে। তবে এখানেই তারা থেমে থাকতে চায় না। লক্ষ্য আরও দূরে, আরও সামনে।

আরও পড়ুন : ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

এবার মরোক্কোর সামনে ছন্দময় ফুটবল খেলা শক্তিশালী পর্তুগাল। যারা তৃতীয়বারের মতো সেমিফাইনালে যাওয়ার অপেক্ষায় আছে। ১৯৬৬ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেলেছিল পর্তুগীজরা।

২০০৬ সালে ৪০ বছর পর সর্বশেষ খেলেছিল শেষ চার। সেবার ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে থেমেছিল তাদের যাত্রা। আর স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে ৩-১ ব্যবধানে হেরে চতুর্থ হয়ে দেশে ফিরেছিল।

আরও পড়ুন : লংড্রাইভে শোয়েব-সানিয়া

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বে দর্শনীয় পারফরম্যান্স করতে না পারলেও শেষ ষোলোতে দারুণ নান্দনিক পারফরম্যান্স দেখিয়েছে তারা। তরুণ তুর্কি গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ধরাশায়ী করেছে ৬-১ গোলের ব্যবধানে। যা কাতার বিশ্বকাপে সবচেয়ে সুন্দর পারফরম্যান্সের ম্যাচ ছিল।

তবে স্পেনের বিপক্ষে যে পারফরম্যান্স করে মরোক্কো কোয়ার্টার ফাইনালে এসেছে তাতে উত্তর আফ্রিকার দলটিকে বেশ সমীহ করছে পর্তুগালও। তাইতো তারা বেশ সতর্ক।

যেমনটা বলেছেন ব্রুনো ফার্নান্দেস, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে। মরক্কো সত্যিই ভালো দল। তারা গ্রুপপর্বে সেরা হয়ে এসেছে। এরপর স্পেনকে হারিয়েছে। তাই আমরা তাদের কোয়ালিটি সম্পর্কে অবগত।

আরও পড়ুন : ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

তাদের বিপক্ষে আমরা যথারীতি আমাদের সেরা খেলাটি খেলতে চাই। আমাদের আসলে নিজেদের উপর ফোকাস করতে হবে এবং ম্যাচটি জিততে আমাদের কী করতে হবে তা বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আমাদের খেলাটি খেলতে পারলে, আমাদের কাজটি করতে পারলে ভালো কিছু হবে। যদিও আমরা জানি এটা সত্যিই কঠিন হবে।’

গোলরক্ষক ইয়াসিন বুনু মরোক্কোর হয়ে দারুণ খেলছেন। তার কৃতিত্বে আফ্রিকান দলটি এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে তিনটিতেই কোনো গোল হজম করেনি। যা বিশ্বকাপের ইতিহাসে কোনো আফ্রিকান দলের সর্বোচ্চ।

আরও পড়ুন : শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ

তবে পর্তুগালের মতো শক্তিশালী দল আর গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেসদের মতো খেলোয়াড়দের বিপক্ষে ক্লিন শিট রাখা হয়তো কঠিনই হবে তাদের জন্য।

সেই কঠিন কাজটি করে যদি পর্তুগালকে হারিয়ে আরেক রূপকথার জন্ম দিতে পারে মরোক্কো তাহলে রেকর্ডও গড়বে তারা। প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে পৌঁছে যাবে সেমিফাইনালে। তাদের আগে ক্যামেরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল।

তাছাড়া ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নকআউট পর্বে আফ্রিকান দলগুলোর রেকর্ড খুব একটা ভালো নয়। নকআউট পর্বে আফ্রিকান দলগুলো ইউরোপের দলগুলোর সঙ্গে আগের ১১ বারের দেখায় মাত্র দুটিতে জয় পেয়েছিল। তার মধ্যে গেল মঙ্গলবার স্পেনকে হারানোও ম্যাচটিও রয়েছে।

মরোক্কোর হয়ে আজ আফ্রিকান ও আরব দেশের সমর্থকরা গলা ফাঁটাবে। আটলাস লায়ন্সের কোচ ওয়ালিদ রেগ্রাগুইও তেমনটি চান, ‘আমরা মরক্কোর মানুষের সমর্থন ছাড়া কিছুই অর্জন করতে পারি না।

আরও পড়ুন : সুইজারল্যান্ডকে গুড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল

চার দিন আগে, তারা টিকিট চাইতে হোটেলে এসেছিল এবং তাদের মধ্যে অনেকেই আমাদের উৎসাহিত করতে এসেছিল। আমরা আমাদের সমর্থকদের বলি যে ইতিহাস লেখার জন্য আমাদের তাদের প্রয়োজন, বিশেষ করে কোয়ার্টার ফাইনালে।

আমাদেরও আরব সমর্থক দরকার, আলজেরিয়ান, তিউনিসিয়ান ও আফ্রিকান এবং আমরা জানি যে তাদের পাশাপাশি অনেক দেশ আমাদের পেছনে রয়েছে।’

আরও পড়ুন : জাপানকে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

মরোক্কোর অবশ্য বিশ্বকাপে পর্তুগালকে হারানোর রেকর্ড রয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপপর্বে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়েছিল মরোক্কানরা। আর ২০১৮ সালে গ্রুপপর্বের ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছিল আটলাস লায়ন্সরা।

এবারই নকআউট পর্বে প্রথমবার মুখোমুখি হবে দল দুটি। এখন দেখার বিষয় বিজয় নিশান উড়িয়ে কারা এগিয়ে যায় সম্মুখপানে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা