সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ১ জন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল রাশিয়া

শুক্রবার (৩০ আগস্ট) ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : মালিতে বাস দুর্ঘটনায় নিহত ১৪

ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা লামপ্রেয়া জানান, হেলিকপ্টারের ভেতর থেকে দুজনের মরদেহ বের করে আনা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের কাছ থেকে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।

আরও পড়ুন : গাজায় সাময়িক যুদ্ধবিরতি

পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য।

দুর্ঘটনার পর ৪৪ বছর বয়সী বেসামরিক পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন জেন্ডারমেরির মুখপাত্র মাফালদা অ্যালমেইডা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা