সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় সাময়িক যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে পোলিও টিকা প্রদানের জন্য ৩ দিনের মানবিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। এ সময় ১ বিবৃতিতে এই তথ্যটি জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেজুড়ে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেয়ার লক্ষ্যেই বন্ধ থাকবে এই যুদ্ধ।

আরও পড়ুন: পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প

রোববার (১ সেপ্টেম্বর) থেকে দেশটির মধ্য গাজায় এই টিকা দান কর্মসূচি চালু করবে জাতিসংঘ। সেই দিন থেকেই শুরু হবে মানবিক এই যুদ্ধ বিরতি।

জাতিসংঘ জানান, ঐ ৩ দিন ভোর ৬টা-বিকেল ৩টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বন্ধ থাকবে এই যুদ্ধ। এই বিরতি ৩ দিনের বেশিও চলতে পারে, এমনটাও জানানো হয়েছে এই বিবৃতিতে। কিন্তু বিরতি কি শুধু মধ্য গাজায়ই চলবে নাকি পুরো উপত্যকায়, তা এখনো স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

স্থায়ীভাবে ১টি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে গত কয়েক মাস ধরেই তোড়জোড় করছে যুক্তরাষ্ট্র। তবে খুব শিগগিরই এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, বারবার এমনটা বললেও এখনও কোনো ধরনের সমাধানে পৌঁছাতে পারেনি মধ্যস্থতাকারীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা