সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জাপানে শানশানের আঘাত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় শানশানের আঘাতে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৩৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশু’র কাগোশিমা শহরের উপকূলে আছড়ে পড়ে শানশান। তার আগে ২৪ ঘণ্টা ব্যাপক বর্ষণ হয়েছে কিউশু এবং তার আশপাশের অঞ্চলে।

জাপানের আবহাওয়া দপ্তরের (জেএমএ) রেকর্ড বলছে, গত ২৪ ঘণ্টায় কিউশু ও তার আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬০০ মিলিমিটার।

কিউশু দ্বীপের বিভিন্ন গ্রাম-শহরে বাসবাস করেন অন্তত ১ কোটি ২৫ লাখ মানুষ। ঝড়-বৃষ্টির কারণে বর্তমানে দ্বীপটির প্রায় ২ লাখ ৫৫ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম এনএইচকে।

আরও পড়ুন : ভারতে বন্যায় ২৮ জন নিহত

আবহাওয়াগত কারণে ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের যাবতীয় ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া বেশকিছু উচ্চগতির ট্রেনের চলাচলও স্থগিত করা হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তরের শীর্ষ কর্মকর্তা সাতাশি সুগিমোতো জানায়, দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এই শানশান। স্থলভূমিতে আছড়ে পড়ার পর এই ঝড়ের প্রভাবে উপদ্রুত এলাকায় বাতাসের গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ২৫২ কিলোমিটার পর্যন্ত।

“তীব্র বাতাস, প্রবল বর্ষণ এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ে আসছে শানশান। স্থানীয় প্রশাসনের উচিত হবে এই ঝড় মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি রাখা। নিকট অতীতে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলে এত বড় ঘূর্নিঝড় দেখা যায়নি,” সংবাদ সম্মেলনে বলেছিলেন সুগিমোতো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা