সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় ১৮ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ৬৪ জন এবং হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে প্লেনের সংঘর্ষ

বুধবার (২৯ জানুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেন-হেলিকপ্টার উভয়েই পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

সিবিএস নিউজ জানায়, এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আমেরিকান এয়ারলাইনস নিশ্চিত করেছে, প্লেনটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। আর মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারটিতে ছিলেন তিনজন সৈন্য।

মার্কিন সেনাবাহিনী জানায়, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি ছিল ইউএইচ-৬০ মডেলের।

আরও পড়ুন : সিরিয়ার প্রেসিডেন্ট হলেন আল-শারা

ভুক্তভোগীদের স্বজনরা জানান, তারা বিমানবন্দরের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে খুব কম তথ্য পাচ্ছেন। এক নারী কান্না করতে করতে বলেন, আমি জানি না সে সেখানে (প্লেনে) উঠেছে কি না।

পুলিশ বলেছে, পোটোমাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে একাধিক সংস্থা কাজ করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কারণে সব উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুর্ঘটনার বিষয়ে পুরোপুরি অবগত। এই ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া জানানো মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা