ছবি: সংগৃহীত
রাজনীতি

পর্তুগাল বিএনপির নতুন আহ্বায়ক ইউসুফ তালুকদার 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার। তার বাড়ী জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী গ্রামে।

আরও পড়ুন: কক্সবাজারে ৭ ব্যবসায়ীকে জরিমানা

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নতুন আহ্বায়ক ইউসুফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

এছাড়া পর্তুগাল বিএনপি শাখার ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে মোট ৯৫ জনকে সদস্য করে আহ্বায়ক কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। আহ্বায়ক কমিটি ঘোষণায় উচ্ছ্বসিত পর্তুগালের নেতাকর্মীরা।

যুগ্ম আহ্বায়করা হলেন- শেখ খালেদ আহমেদ মিনহাজ, মঞ্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ, লিটন কাদেরী, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, হাকিম মোহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এম. কে নাসির ও মো. দিলোয়ার আহমেদ রাফি।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় যুব সংহতি নেতা গ্রেফতার

নতুন আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, নতুন ৯৫ সদস্যদের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মাহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ভোটবিহীন ডামি অবৈধ সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই আমাদের এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা