প্রতীকী ছবি
খেলা

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও টস ভাগ্য ভালো ছিল ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের বীরত্বে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও নায়ক মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ব্যাটিং বিপর্যয়ের মুখ থেকে বাঁচান তরুণ উদীয়মান এ অলরাউন্ডার। বল হাতেও এই দুই ম্যাচেই অবদান রেখেছেন মিরাজ। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

৭ বছর আগে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এবার সেই স্মৃতি ভুলে ভারতকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

আরও পড়ুন: গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা