ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
খেলা

ভুটানকে উড়িয়ে দিল সুরভী

স্পোর্টস ডেস্ক : রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানকে ৯ -০ গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সোমবার (৭ নভেম্বর) দ্বিতীয় দেখায় তাদের ৯-০ গোলে হারিয়েছে। প্রথম দেখায় তাদের ৮-০ গোলে হারিয়েছিল।

এই জয়ে বাংলাদেশের হয়ে একাই ৬ গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। প্রথম ম্যাচেও ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

নিজেদের মাঠে শুরু থেকেই ভুটানের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। ১৫ মিনিটেই পেয়ে যায় ফল।

আরও পড়ুন : ষড়যন্ত্র করেছিল ভারত!

এ সময় প্রথম গোল করেন সুরভি। ২২ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৩২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সুরভী নিজের চতুর্থ গোলটি পেয়ে যান।

বিরতির ৪৬ মিনিটে সুরভী নিজের পঞ্চম গোল করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। এরপর ৫৫ মিনিটে নুসরাত জাহান মিতু গোল করলে ব্যবধান হয় ৬-০।

৬৫ মিনিটে আয়শা আক্তারের গোলে ব্যবধান আরও বাড়ে। ৮০ মিনিটে থুইনউয়ি মারমা জটলার মধ্য থেকে দলের অষ্টম গোলটি করেন। আর ৮৭ মিনিটে ভুটানের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুরভি। যা ছিল তার ষষ্ঠ গোল। আর বাংলাদেশের নবম।

আরও পড়ুন : অবশেষে প্রোটিয়াদের বিদায়

গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা এই জয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে নেপাল আছে দ্বিতীয় স্থানে।

ভুটানের বিপক্ষে দুই ম্যাচেই ১৭ গোল দিলো বাংলাদেশ। অবশ্য নেপালের কাছে দ্বিতীয় ম্যাচে হেরেছিল ১-০ গোলে। লিগ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (১১ নভেম্বর) নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে নেপালকে হারাতেই হবে সুরভী-আয়শাদের।

এবারের আসরে অবশ্য শক্তিশালী ভারত অংশ নেয়নি। অংশ নিয়েছে মাত্র তিনটি দল- বাংলাদেশ, নেপাল ভুটান। সে কারণে এবারের এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবগুলো দল সবার সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুন : অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

২০১৭ সালে বাংলাদেশের মেয়েরা এই কমলাপুরেই ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল। এরপর ২০১৮ সালের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয় বাংলাদেশ।

সর্বশেষ ২০১৯ সালের আসরেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার টাইব্রেকারে ভারতের কাছে ৫-৩ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

এবার অবশ্য ভারত না থাকায় চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের কিশোরীদের সামনে। এখন দেখার বিষয় নেপালের মেয়েদের পেছনে ফেলে শিরোপা জিততে পারে কিনা ছোটনের ছোট শিষ্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা