সংগৃহীত ছবি
সারাদেশ

ঘরে ঢুকে কিশোরীকে হত্যা

জেলা প্রতিনিধি: নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলায় শেখেরচর বাবুরহাট এলাকায় তিথী আক্তার, তার ৪ বছর বয়সী প্রতিবন্ধী ভাই ও মা আছমা বেগম ঘরে ছিলেন। রাত ১১টার দিকে তিথীর বাবা মোফাজ্জল হোসেন নিজের পানের দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীদের সহযোগিতায় মোফাজ্জল আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিথীকে মৃত ঘোষণা করেন। মা আছমা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় তার এক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে কয়েদির মৃত্যু

শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, নিহত তিথীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে পালিয়ে গেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, কি কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা