খেলা

মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে তারা ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এই জয়ে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকলো কাতালানরা।

৩৪ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৪ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ৭৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সা। বিরতির পর উল্টো ৫০ মিনিটে পিছিয়ে পরে তারা। এ সময় ভ্যালেন্সিয়ার গ্যাব্রিয়েল গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি বার্সা। ৫৭ মিনিটে সমতা ফেরায় তারা। এ সময় পেনাল্টি পায় কাতালানরা। পেনাল্টি থেকে মেসি গোল করতে ব্যর্থ হন। কিন্তু গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল বামদিক থেকে আবার পেয়ে যান। এরপর জালে জড়ান।

৬৩ মিনিটে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন আঁতোয়ান গ্রিজমান। আর ৬৯ মিনিটে মেসি তার জোড়া গোল পূর্ণ করলে বার্সেলোনা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। অবশ্য ৮৩ মিনিটে ভ্যালেন্সিয়ার কার্লোস সোলের ডি বক্সের বাইরে থেকে আচানক নেওয়া শটে দারুণ এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আর হার এড়াতে পারেনি।

৮ মে বার্সেলোনা শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর দুটি দলেরই শিরোপা জয়ের বিষয়টি নির্ভর করছে। যে দল জিতবে তারা শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাবে। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে বার্সার চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে। বার্সা জিতলে ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখলে নিবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা