খেলা

জিততে হলে বাংলাদেশকে ভাঙতে হবে বিভিন্ন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আগের দিন কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, উইন্ডিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছে তার দল। তবে স্বাগতিক শ্রীলঙ্কা এবার সত্যি সত্যিই উইন্ডিজ হওয়ার চ্যালেঞ্জ দিয়ে বসেছে বাংলাদেশকে।

চতুর্থ ইনিংসে জেতার জন্য বাংলাদেশের লক্ষ্য ৪৩৭ রান, যা টপকে গেলে পেছনে ফেলা হবে উইন্ডিজের ৪১৮ রান তাড়ার বিশ্বরেকর্ড সহ আরও একগাদা রেকর্ড!

রোববার সকাল থেকেই মেরে কেটে রান তুলে বাংলাদেশকে বড় লক্ষ্যের চাপে পিষ্ট করতে চেয়েছে লঙ্কানরা। সে লক্ষ্যে কিছুটা হলেও সফল স্বাগতিক দলটি। তবে এতে করে উইকেটও হারিয়েছে নিয়মিত বিরতিতে।

১৭ রানে দিন শুরুর পর মধ্যাহ্ন বিরতির আগে যোগ করেছিল ১৫৫ রান। বাংলাদেশের সম্ভাব্য লক্ষ্যটা তখনই প্রায় লাগাম ছাড়িয়ে যায়। বিরতির পর ২২ রান যোগ করতে নেই তিন উইকেট, এরপরই ইনিংস ঘোষণা করেন প্রতিপক্ষ অধিনায়ক করুনারত্নে।

তাতে বাংলাদেশের সামনে এখন জয়ের লক্ষ্যটা দাঁড়িয়েছে ৪৩৭ রানের। এ রেকর্ড টপকাতে হলে বেশ কিছু রেকর্ড টপকে যেতে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ডটাই ৪১৮ রানের।

২০০৩ সালে রামনারেশ সারওয়ান আর শিভনারায়ন চন্দরপলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ফেলে ক্যারিবীয়রা। এর চেয়ে বেশি রানের কীর্তিও আছে, কিন্তু কোনোটাতেই সফল রান তাড়া হয়নি। জিততে হলে সে রেকর্ডটাই ভাঙতে হবে মুমিনুল হকের দলকে।

রেকর্ডের হাতছানি এখানেই শেষ নয়। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা এই লঙ্কানদের বিপক্ষেই। ২০০৮-০৯ সালে মিরপুরে মাহেলা জয়াবর্ধনের ছুঁড়ে দেওয়া ৫২১ রানের চ্যালেঞ্জে বাংলাদেশ করে ফেলেছিল ৪১৩ রান।

সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান হয়ে আছে। এই ইনিংসটা আবার শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তিও হয়ে আছে।

টাইগারদের সর্বোচ্চ রান সফলভাবে তাড়া করার রেকর্ডটা মাত্র ২১৫ রানের। ২০০৯ সালে গ্রানাডায় তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানের দারুণ ৯৬* রানের ইনিংসে ভর করে উইন্ডিজকে হারায় বাংলাদেশ। জিততে হলে এসব রেকর্ডকে নতুন করে লিখেই জিততে হবে বাংলাদেশকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা