খেলা

রোজাদারের জন্য থামল ম্যাচ!

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এমন নজির এর আগে দেখা যায়নি। রোজাদারদের জন্য ম্যাচে বিরতি দেওয়ার ঘটনা ঘটেছে।

ম্যাচ থামিয়ে মুসলিম ফুটবলারদের ইফতার করার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ।

অর্থাৎ রোজাদারদের সম্মানার্থে ইফতার বিরতি দেওয়া হলো। ইপিএলে প্রথমবারের মতো এমন অনন্য নজির স্থাপন করল লিস্টার ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার খেলায়।

এমন সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের পর থেকেই ইপিএল কর্তৃপক্ষকে প্রশংসায় ভাসাচ্ছে মুসলিমবিশ্ব।

সোমবারের সেই ম্যাচে রোজা রেখেই খেলতে নামেন লিস্টারের মুসলিম ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ও ক্রিস্টাল মিডফিল্ডার চেইখো কুয়াতে।

মাঠে ম্যাচ গড়ানোর ৩০ মিনিট পরই মাগরিবের আজানের সময় হয়। রোজাদারদের সুবিধায় বিরতি দেওয়া হয় কিছুক্ষণ। যথাসময়ে ইফতার করেন এ দুই খেলোয়াড়।

রোজাদারকে এমন সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফোফানা। টুইটারে লিখেছেন— ‘ম্যাচের মাঝে রোজা ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রিমিয়ার লিগসহ দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় এটাই ফুটবলকে বিস্ময়কর করে তোলে।’

গত সপ্তাহেও ফোফানা রোজা রেখে মাঠে নেমেছিলেন। তবে সেই ম্যাচে তাকে ইফতারের সুযোগ দেওয়া হলেও মাঠে নামায়নি কোচ। সেদিন ইফতারের সময় হলে তার বদলি নামানো হয়েছিল মাঠে।

তথ্যসূত্র: টইটার, গোল ডট

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

নতুনকুড়িঁ স্পোর্টসে দুই স্বর্ণ জয়, কিশোরগঞ্জের বিস্ময় বালিকা মারিয়া!

দেশের উঠতি প্রতিভাদের সেরা আসর নতুনকুড়িঁ স্পোর্টসে জাতীয়ভাবে ১০০ ও ২০০ মিটার...

মাদারীপুরে সামিয়া বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা  

মাদারীপুরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা