সংগৃহিত ছবি
জাতীয়

শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রের মাধ্যমে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়ার আহ্বান

শ্রীলঙ্কার ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, শিপিং এবং মেরিটাইম কানেক্টিভিটি, উচ্চ শিক্ষা, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা এই অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। যেহেতু দুই দেশ শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহযোগিতার মাধ্যমে আমরা আরও দৃঢ় এবং শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রকে গড়ে তোলা এবং আমাদের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্যে সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর দুই দেশ গুরুত্বারোপ করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা