খেলা

রোনালদো ম্যাজিকে শেষ মুহূর্তে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে রোববার রাতে কষ্টার্জিত জয় পেয়েছে জুভেন্টাস। উদিনিসের বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে জয় পেয়েছে ২-১ ব্যবধানে।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ৩৪ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে আটালান্টা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।

ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় উদিনিস। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে ডানদিকে বল পেয়ে যান নাহুয়েল মলিনা। তিনি সেদিক দিয়ে বক্সের মধ্যে ঢুকে শট নেন। বল জুভেন্টাসের গোলরক্ষক সিমোনে স্কুফের পায়ে লেগেও জালে আশ্রয় নেয়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উদিনিস।

বিরতির পর ৮১ মিনিটের সময় ডি বক্সের বাইরে মাথায় ফ্রি কিক পায় জুভেন্টাস। রোনালদোর নেওয়া কিক বক্সের মধ্যে হাত দিয়ে ফেরান উদিনিসের রদ্রিগো ডি পল। রেফারিকে তাকে হলুদ কার্ড দেখান এবং পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে রোনালদো গোল করে সমতা ফেরান।

এরপর ৮৯ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে জয় উপহার দেন রোনালদো। এ সময় ডান দিক থেকে উড়ে আসা বলে ধাবমান অবস্থায় হেড দিয়ে জালে জড়ান তিনি। এটা ছিল চলতি মৌসুমে ৩০ ম্যাচে তার ২৭তম গোল।

শেষ পর্যন্ত সিআর ৭ এর জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো শিবির।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা