খেলা

এক ম্যাচ পরেই জয়ে ফিরল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : গেল ম্যাচে ভেরোনার সঙ্গে ১-১ গোল ড্র করে পয়েন্ট হারিয়েছিল জুভেন্টাস। আর তাতেই সিরি আ'র শিরোপা ধরে রাখার লক্ষ্যে কিছুটা পিছিয়ে পড়ে জুভে। কিন্তু এক ম্যাচ পরেই ঘরের মাঠে স্পেৎজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

ম্যাচের প্রথমার্ধে জুভেন্টাসে বিপক্ষে বেশ ভালোই লড়াই চালিয়েছে স্পেৎজিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর জুভেকে আটকে রাখতে পারেনি। ফেদেরিকো চিয়েসা, আলভারো মোরাতা আর ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

তিন দিন আগে হেল্লাস ভেরোনার মাঠে হোঁচট খাওয়া শিরোপাধারীরা এবার শুরুতেই গোল খেতে বসেছিল। ম্যাচের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণে স্পেৎজিয়ার ডিফেন্ডার রিকার্দো মার্কিসার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

২৯তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের মুখে ফাঁকায় আয়ত্ত্বে প্রায় পেয়েই গিয়েছিলেন আলেক্স সান্দ্রো। গোলরক্ষক ইভান প্রোভেদেল ছুটে এসে প্রতিহত করেন। ফিরতি বল পেয়ে রোনালদো শট নিতে দেরি করায় সুযোগটি নষ্ট হয় ইউভেন্তুসের। বিরতির খানিক আগে আসরের সর্বোচ্চ গোলদাতার সামনে দুর্ভাগ্য বাঁধ সাধে। এবার ফাঁকায় বল পেয়ে পর্তুগিজ তারকার নেওয়া কোনাকুনি শট পোস্টে বাধা পায়।

এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ফিরে গোছালো ফুটবল শুরু করে জুভেন্টাস। আর ম্যাচের প্রথম গোল চলে আসে খেলার সময় এক ঘণ্টা পেরুতেই। ম্যাচের ৬২ মিনিটে বের্নারদেস্কির উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোল করেন মোরাতা। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও পরে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

লিড নেওয়ার পর আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জুভে। ফলাফল আসে দ্রুতই। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ফেদেরিকো চিয়েসার গোলে ২-০'তে এগিয়ে যায় জুভেরা। তবে তখনও ক্রিস্টিয়ানো রোনালদো স্কোরশিটে নাম লেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ৭৭ মিনিটের মাথায় নেওয়া ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান প্রোভেদেল। এক সময় মনে হচ্ছিল রোনালদো হয়ত এদিন গোল বঞ্চিতই রইবেন। তবে না, শেষ পর্যন্ত ম্যাচের ৮৯তম মিনিটে সাফল্যের দেখা পান পর্তুগিজ এই সুপারস্টার। ডান দিক থেকে রদ্রিগো বেন্টাকারের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

সিরি আ'তে এটি রোনালদোর ২০তম গোল।

এই জয়ে ২৪ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জুভেন্টাস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা