খেলা

ম্যানসিটির টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালটা নিজেদের অন্যতম সেরা সময় কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। এ বছর খেলা মোট ১৮টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগের ২৭তম রাউন্ডে উলভসকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে জয় পেল সিটি। আর তাতেই টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে পেপ গার্দিওলার দল।

সোমবার রাতে ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল সিটি। উলভস ডিফেন্ডার লেন্ডার ডেন্ডকারের আত্মঘাতী গোলে ম্যাচের ৬০ মিনিট পর্নযত এগিয়ে ছিল সিটিজেনরা। তবে ৬১ মিনিটে গোল করে উলভসকে সমতায় ফেরান কোডি। কিন্তু ম্যাচের শেষ ১০ মিনিটের ভেতর গাব্রিয়েল জেসুসের জোড়া গোল ও রিয়াদ মাহরেজের এক গোলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

আর তাতেই প্রিমিয়ার লিগে টানা ১৫ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল সিটি। ২৭ ম্যাচে ২০ জয়, পাঁচ ড্র আর দুই হারে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৯ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। খেলার ১৫ মিনিটের মাথায় ম্যাচে লিড নেয় সিটি। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের ডান দিকে নিয়ন্ত্রণে নিয়ে নিচু ক্রস বাড়ান মাহরেজ। রাহিম স্টার্লিংকে রুখতে গিয়ে কাছ থেকে নিজেদের জালেই বল পাঠান উলভস ডিফেন্ডার।

প্রথমার্ধে ওই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে সিটি। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে উলভস্কে সমতায় ফেরান কোডি। ৭৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে স্টার্লিংয়ের শট পোস্টের বাইরের দিকে লাগে। এরপর ১২ মিনিটের মধ্যে তিন গোল করে বড় জয় নিশ্চিত করে সিটি।

খেলার ৮০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ৯০ মিনিটে এসে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহারেজ আর যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে উলভসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জেসুস। আর তাতেই শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা