ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালীর ৬ আসনে ৫৫ মনোনয়ন জমা

নোয়াখালী প্রতিনিধি: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নোয়াখালী জেলায় ৬টি সংসদীয় আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত ৬ প্রার্থী ছাড়াও জাতীয় পাটি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও জেলার স্ব স্ব উপজেলায় উপজেলা রিটানিং অফিসারের দপ্তরে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সংসদীয় ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিকল্প ধারা, বাংলাদেশের সাম্যবাদী দল, গণফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে মোট প্রার্থী ১১ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২ জন।

আরও পড়ুন: তোফায়েল-শাওনকে ফুল দিয়ে বরণ করলেন নেতাকর্মীরা

এছাড়া জাসদ, গণফ্রন্ট, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস ছাড়াও স্বতন্ত্র ১ জনসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে মোট প্রার্থী ১৩ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলম। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪ জন ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, বিএনএফ, কল্যান পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, জাকের পার্টি সহ স্বতন্ত্র ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মোট প্রার্থী ১১ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩ জন। জাতীয় পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, জাকের পার্টি, জাসদ, সাংস্কৃতিক মুক্তি জোট ও ২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: তোফায়েল আহমেদের মনোনয়ন দাখিল

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ৯ জন মনোনয়নপপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এক জন। এ আসনে বিকল্পধারার প্রার্থী আবদুল মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া জাতীয় পার্টি, জাকের পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট ও সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) এ আসনে মোট প্রার্থী ৫ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে বুধবার মনোনয়নপত্র জমা দেয়া হয়। তবে কোনো বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নেই।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৩ আসনে মনোনয়ন দাখিল

এছাড়া জাতীয় পার্টি, জাসদ, ইসলামিক ফ্রন্ট ও সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট প্রার্থী ৬ জন। এ আসনে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি মোহাম্মদ আলীর স্ত্রী আয়শা ফেরদৌস এমপিও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোট ও এনপিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬ টি আসনে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৫৫টি মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা