ছবি: সংগৃহীত
রাজনীতি

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম দফায় আরও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।

আরও পড়ুন: তোফায়েল-শাওনকে ফুল দিয়ে বরণ করলেন নেতাকর্মীরা

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে।

সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: তোফায়েল আহমেদের মনোনয়ন দাখিল

এ সময় সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। এরপর সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশজুড়ে ১২ ঘণ্টার হরতাল পালন করছে দলটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা