ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩ টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

ঠাকুরগাঁও-১ আসনে ৭ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৬ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত তারা জেলা রিটার্নিং অফিসার এবং সহ-রিটানিং অফিসারের নিকট এসব মনোনয়নপত্র জমা দেন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুব মহিলা লীগ নেত্রী তহমিনা আখতার মোল্লা, জাতীয় পার্টি মনোনীত রাজিউর রাজী চৌধুরী স্বপন, ওয়ার্কাস পার্টির অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, জাকের পার্টির মাহবুবুর রহমান ডালিম, ন্যাশনাল পিপলস পার্টির রাজিউল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: নৌকা ছাড়া আর কাকে ভোট দেবে

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন- সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জাপার নুরুন নাহার বেগম, তৃণমূল বিএনপির মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত রিম্পা আকতার এবং জাকের পার্টির সূর আলম সিদ্দিক।

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি ইমদাদুল হক, ওয়াকার্স পার্টির গোপাল চন্দ্র, জাতীয় পার্টির মনোনীত হাফিজ উদ্দীন আহম্মদ, এনপিপি পার্টির শেখ সালাউদ্দীন, বিকল্প ধারা এস এম খলিলুর রহমান সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোছা. আশামনি।

আরও পড়ুন: মনোনয়ন জমার শেষ দিন আজ

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কর্ম পরিবেশ থাকা দরকার, ঠাকুরগাঁওয়ে তা থাকবে।

এখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে থাকবে। এছাড়া গ্রাম পুলিশসহ অন্যান্য যেসব অংশের থেকে আমরা তথ্যগত সহযোগিতা পেয়ে থাকি, সবগুলো প্রস্তুত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা