সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন।

আরও পড়ুন : প্রাণে বাঁচলেন ১৯১ যাত্রী

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের অনলাইনে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে কয়েকজন প্রার্থী শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের কার্যালয়ে প্রতীকী মনোনয়নপত্র জমা দেন।

এতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, মো. মনিরুজ্জামান মৃধা লিটন ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী।

আরও পড়ুন : স্ত্রীকে কুপিয়ে হত্যা

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগের সদস্য মো. রাহাদুল আকতার তপন, এমএম শাফিউল্লাহ্ (সাফি), মো. শফিকুল হক টিপন মিয়া, আসাদুজ্জামান পরশ সিকদার ও মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, মণিকা রাজবংশী, মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান, ঝর্ণা বেগম, কাজী সালমা শাহিন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা