সংগৃহীত
লাইফস্টাইল

খুদের পোলাওয়ের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: খুদের পোলাও, খুদের ভাত, বউয়াভাত বিভিন্ন নামে ডাকা হয় এই খাবারকে। চাল তৈরি করতে গিয়ে কিছু চাল ভেঙে যায়, তাই একে বলা হয় খুদ। এই খুদ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু খুদের পোলাও। নানা পদের ভর্তা দিয়ে এ পোলাও খেতে বেশ লাগে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: ওটসের বিভিন্ন অপকারিতা

তৈরি করতে যা যা লাগবে:

খুদের চাল- ২ কাপ, তেজপাতা- ১টি, দারুচিনি- ১ টুকরা, পেঁয়াজ কুচি- ১/৪ কাপ, আদা বাটা- ২ চা চামচ, রসুন বাটা- ১ + ১/২ চা চামচ, কাঁচা মরিচ ফালি- ২টি, আস্ত শুকনা মরিচ- ৩টি, লবণ- স্বাদমতো, সরিষার তেল- ৩ টেবিল চামচ, গরম পানি- ৩ কাপ।

যেভাবে তৈরি করবেন:

খুদের চাল ভালোভাবে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ১ ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এবার পাতিলে তেল গরম হতে দিয়ে তাতে একে একে দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে দিয়ে দিতে হবে। এবার চাল দিয়ে দিতে হবে। চালের উপর আদা, রসুন, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চাল ভাজা ভাজা করে নিতে হবে। এবার চালের মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে হাঁড়ির ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন: দীর্ঘদিনের কাশি দূর হবে যেসব খাবারে

চাল ফুটে উঠলে কাঠের হাতা দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিতে হবে। চুলার আঁচ একেবারে লো তে ১৫-২০ মিনিটের জন্য রাখতে হবে। এই সময়ের মধ্যে আর চাল নাড়াচাড়া করবেন না ও ঢাকনাও খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঢাকনা খুলে হালকা হাতে পোলাও নেড়ে আবার মুখ বন্ধ করে দিতে হবে। এভাবেই ঢেকে রাখতে হবে পরিবেশনের আগ পর্যন্ত। পছন্দমত যেকোনো ভর্তার সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা