সংগৃহীত
লাইফস্টাইল

বেগুন-টমেটো ভর্তার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরম ভাতের সঙ্গে যেকোনো ভর্তাই বেশ সুস্বাদু। সাধারণত টমেটো কিংবা বেগুনের আলাদা আলাদা ভর্তা করে খাওয়া হয়। এ দুই সবজি একসঙ্গে মিশিয়েও তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। শীতের সময় এই ভর্তা খেতে বেশ ভালো লাগে। চলুন জেনে নেওয়া যাক বেগুন-টমেটো ভর্তা তৈরির রেসিপি-

আরও পড়ুন: হাঁসের মালাইকারি তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

বেগুন- ১টি, পাকা টমেটো- ৪টি, পেঁয়াজ মিহি কুচি- আধা কাপ, শুকনা মরিচ- ৪টি, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, চিনি- আধা চা চামচ, সরিষার তেল- ২ টেবিল চামচ।

আরও পড়ুন: মুরগির শাহী কোরম ‘র রেসিপি

যেভাবে তৈরি করবেন

বেগুন ধুয়ে মুছে নিয়ে তেল মাখিয়ে আগুনে পুড়ে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে নিতে গবে। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নামিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে প্যানে চুলায় নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। আধা চা-চামচ লবণ ও চিনি দিয়ে একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এর পর খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা