সংগৃহীত
লাইফস্টাইল

হাঁসের মালাইকারি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীতের সময়ে হাঁসের মাংস একটু বেশিই খাওয়া পরে। সাধারণ হাঁসের ভুনা তো খাওয়াই হয়, স্বাদে ভিন্নতা আনার জন্য তৈরি করা যেতে পারে হাঁসের মাংসের মালাইকারি। এটি খেতে বেশ সুস্বাদু। বাড়িতে অতিথি এলে বা শীতে খাবারের আয়োজনে রাখা যেতে পারে এই বিশেষ পদ।

আরও পড়ুন: বড়দিনে ঘর সাজানোর উপায়

হাঁসের থাকে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬ এবং থায়ামিনের মতো উপকারী ও প্রয়োজনীয় উপাদান। এছাড়া হাঁসের মাংস খেলে আরও মিলবে অল্প পরিমাণে ভিটামিন বি১২ ও ম্যাগনেশিয়ামও। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট ও কোলেস্টেরল থাকে। নিয়মিত হাঁসের মাংস খেলে ওজন বৃদ্ধির ভয় থাকে। ঘনঘন বা একসঙ্গে অনেকখানি না খেয়ে মাঝে মাঝে পরিমিত খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক হাঁসের মাংসের মালাইকারি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাঁস- ২টি, নারিকেলের দুধ- ৬ কাপ, টক দই- ১ কাপ, মিষ্টি দই- সিকি কাপ, গরুর কাঁচা দুধ- ১ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, পেঁয়াজ বাটা- আধা কাপ, আদা বাটা- ৪ টেবিল চামচ, রসুন বাটা- ২ টেবিল চামচ, জিরা বাটা- ১ চা-চামচ, বাদাম বাটা- ২ টেবিল চামচ, পোস্তদানা বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ৮ চা-চামচ, মরিচ গুঁড়া- ১ চা-চামচ, গোল মরিচ গুঁড়া- ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া- ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- আধা চা-চামচ, দারুচিনি- ৬ টুকরা, এলাচ- ৬টি, লবঙ্গ- ৬টি, তেজপাতা- ৪টি, ঘি- আধা কাপ, তেল- পৌনে এক কাপ, লবণ- পরিমাণমতো, কাঁচা মরিচ- ৫-৬টি, বেরেস্তা- আধা কাপ।

আরও পড়ুন: মুরগির শাহী কোরম ‘র রেসিপি

যেভাবে তৈরি করবেন

হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ, হলুদ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা দিয়ে কষিয়ে মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারিকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে ভালো মতো রান্না করতে হবে।

মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়া, জায়ফল-জয়ত্রী গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে তেলের ওপর এলে মালাই দিয়ে নামিয়ে নিতে হবে। হাঁসের মাংসের মালাইকারি ছিটরুটি, নানরুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা