ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

স্ট্রোক হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: ব্রেইনে কোনো কারণে হঠাৎ রক্ত সরবরাহ বন্ধ হলে কিছু ব্রেইন টিস্যু মারা যায়, এটাই স্ট্রোক। মনে রাখতে হবে, স্ট্রোক হার্টের কোনো রোগ নয়, স্ট্রোক হয় ব্রেইনে।

আরও পড়ুন : খুদের পোলাওয়ের রেসিপি

স্ট্রোক সাথে সাথে বুঝতে পারলে জীবনরক্ষা করা সম্ভব। অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, ফলে হাসপাতালে নিতে দেরি হয়, এবং স্ট্রোকে মৃত্যু।

আপনাকে FAST শব্দটি দ্বারা স্ট্রোক হয়েছে কিনা নিশ্চিত হোন।

(১) F=Face (মুখ), স্ট্রোকের সাথে সাথে মুখ বেঁকে যায়।

(২) A=Arm (হাত) শরীরের যে কোনো এক পাশের হাত পা প্যারালাইসিস হয়ে যায়।

(৩) S= Speech (কথা) কথা বলতে সমস্যা হয়।

(৪) T= Time to call 999 for Ambulance।

তাহলে FAST শব্দটি দ্বারা বুঝতে পারলেন, আপনার নিকটজন স্ট্রোক করেছে ও অ্যাম্বুলেন্স কল দিয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাবেন।

আরও পড়ুন : সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরির রেসিপি

কিন্তু অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত আপনি কী করবেন-

(১) রোগীর যদি জ্ঞান থাকে তাহলে এক পাশ করে শুইয়ে দিন। প্যারালাইসিস অংশ ওপরে থাকবে, সুস্থ অংশ বিছানার সাথে নিচে থাকবে। ২ টি বালিশ দিয়ে মাথা ওপরের দিকে রাখবেন।
অবশ্যই মাথা এবং প্যারালাইসিস হাতকে সাপোর্ট দিয়ে রাখবেন। মনে রাখবেন, প্যারালাইসিস হাত যেন না ঝুলে থাকে।

(২) প্যারালাইসিস হাতকে নিয়ে টানাটানি করবেন না। তাতে করে পরবর্তীতে সোল্ডার সাবলাক্সেশন হয়ে যেতে পারে। এ ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। ফলে ঐ রোগী পরবর্তীতে ভালো করা কঠিন হয়ে যায়।

আরও পড়ুন : ডায়াবেটিস বাড়ায় যেসব কাজ

(৩) স্ট্রোক করা রোগীকে কোনো কিছু খেতে দেবেন না।

(৪) শরীরে টাইট কাপড় পরা থাকলে খুলে দিবেন, যাতে শ্বাস-প্রশ্বাস নিতে রোগীর অসুবিধা না হয়।

(৫) রোগী যদি অজ্ঞান থাকে, তাহলে ভালো পাশে রোগীর শ্বাস-প্রশ্বাস এবং পালস চেক করুন। শ্বাস-প্রশ্বাস এবং পালস ওকে থাকলে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করুন।

(৬) শ্বাস-প্রশ্বাস এবং পালস পাওয়া না যায় সিপিআর (CPR-Cardiopulmonary Resuscitation) শুরু করতে পারেন। আপনার নিকটবর্তী হেলথ কেয়ার প্রফেশনালের সহযোগিতা নিতে পারেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা